১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে হোল্ডার

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৭:৩৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
  • / 46

স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জিতিয়েছেন দলকে। ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্টে নিয়েছিলেন ক্যারিয়ার সেরা ৪২ রানে ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে অপরাজিত থেকে দলকে জিতিয়েছেন। 
সাউদাম্পটন টেস্ট জেতার পুরস্কারও পেয়ে গেছেন ক্যারিবিয়ান অধিনায়ক হোল্ডার। এমন পারফরমেন্সের পর আইসিসির ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে হোল্ডার। পেয়েছেন ক্যারিয়ারে সর্বোচ্চ রেটিং।
আইসিসি টেস্টে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন আগেই, এবার বোলারদের র‍্যাংকিংয়েও পা বাড়িয়েছেন শ্রেষ্ঠত্বের পথে। সাউদাম্পটনে দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন হোল্ডার। তার বর্তমান রেটিং ৮৬২। যা হোল্ডারের ক্যারিয়ারের সর্বোচ্চ।
শুধু বোলিং র‍্যাঙ্কিংয়েই নয়, হোল্ডারের উন্নতি হয়েছে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও। সাউদাম্পটন টেস্ট শুরুর আগে তার রেটিং ছিল ৪৭৩, যা এখন বেড়ে হয়েছে ৪৮৫। তবে হোল্ডারের চেয়ে দ্বিগুণ উন্নতি হয়েছে স্টোকসের, তার রেটিং বেড়েছে ২৪ পয়েন্ট। ৪৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন স্টোকস।

এদিকে, সাউদাম্পটন টেস্টের ম্যাচ সেরা শ্যানন গ্যাব্রিয়েল এক ধাপ এগিয়ে এসেছেন ১৮ নম্বরে। ৯৫ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করা জার্মেইন ব্ল্যাকউড ১৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৮ নম্বরে।

Please Share This Post in Your Social Media

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে হোল্ডার

প্রকাশ : ০৭:৩৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০