০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পিকেকে এক হাত নিলেন রামোস

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১০:৪৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
  • / 45

স্পোর্টস ডেস্ক

তিন মাসেরও বেশি সময় পর লা লিগা মাঠে ফেরার পর এখন পর্যন্ত সবকটি ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে প্রতি ম্যাচেই বিতর্ক উঠে এসেছে। রেফারিরা তাদের পক্ষে সিদ্ধান্ত দিচ্ছেন বলে অভিযোগ করছেন অনেকেই। তাদের মধ্যে অন্যতম ছিলেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্দ পিকেও। তবে এসব কথা তীব্র বিরোধিতা করেছেন রিয়াল অধিনায়ক সের্জিও রামোস। এ ধরণের ‘গুজব’ না ছড়ানোর জন্য তাদের অনুরোধ করেছেন এ ডিফেন্ডার।

মায়োর্কার বিপক্ষে আগের দিন ২-০ গোলের জয়ে ফের শীর্ষে উঠেছে রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের করা প্রথম গোলেও বিতর্ক সঙ্গ নিয়েছে তাদের। তবে গত বৃহস্পতিবার ভ্যালেন্সিয়ার রেফারির দেওয়া বেশ কিছু সিদ্ধান্তে সমালোচনাটা তুঙ্গে। ভ্যালেন্সিয়ার রদ্রিগো মরেনো একবার বল জালে পাঠিয়েছিলেন। কিন্তু অফসাইডের বাঁশি বাজান রেফারি। সে সিদ্ধান্তের সমালোচনা করে পিকে বলেছিলেন, রেফারির সিদ্ধান্ত রিয়ালের পক্ষে যায়।

বুধবার ফ্রিকিক থেকে অসাধারণ এক গোল করার পর পিকেকে এমন কথা বলায় ধুয়ে দিয়েছেন রিয়াল অধিনায়ক রামোস, ‘আমরা আবার শীর্ষে ওঠার পর থেকেই সংবাদমাধ্যমে প্রচুর কথা হচ্ছে। আগে তো এত কথা বলেনি। তারা ভিএআর নিয়ে কথা বলছে, তবে আমি মনে করি না মৌসুম জুড়ে কেউ কোনো বাড়তি সুবিধা পেয়েছে।’

তবে এসব গুঞ্জনকে পাত্তা দিচ্ছেন না রামোস, ‘আমরা ওসব গুঞ্জনে নজর দিচ্ছি না। আমি মনে করি না, তারা (রেফারি) আগে থেকেই কোনো সিদ্ধান্ত নিয়ে মাঠে নামে। এমন মনে হচ্ছে যে, শীর্ষে ওঠার জন্য এখন আমাদের রেফারিদের ধন্যবাদ জানানো উচিত! লোকজনদের এমন কল্পনাপ্রসূত কিছু বলা উচিত নয়।’

যোগ্য দল হিসেবেই রিয়াল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বলে জানান অধিনায়ক, ‘লকডাউনের এ সময় থেকে আমরা কঠোর পরিশ্রম করছি, আমরা ঐক্যবদ্ধ আছি এবং আমরা যেখানে আছি সেটা আমাদের প্রাপ্য।’

মায়োর্কার বিপক্ষে জয়ের পর ৩১ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট বেড়ে হয়েছে ৬৮। সমান ম্যাচ খেলা বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার পয়েন্টও একই। তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

Please Share This Post in Your Social Media

পিকেকে এক হাত নিলেন রামোস

প্রকাশ : ১০:৪৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০