০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:১৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
  • / 80
শফিক আহাম্মদ, ঢাকা
দেশের ক্রীড়াঙ্গনকে আরও একধাপ এগিয়ে নিতে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশনের (বিএসসিএ) যাত্রা শুরু হয়েছে আজ। আহ্বায়ক ডা. অনুপম হোসেনের সভাপতিত্বে রাজধানীর একটি হোটেলে অ্যাসোসিয়েশনের সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত সবার সমর্থনে ডা. অনুপম হোসেনকে সভাপতি এবং ধারাভাষ্যকার মো. সামসুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক ধারাভাষ্যকার শামিম আশরাফ চৌধুরী ও ধারাভাষ্যকার নিখিল রঞ্জন দাশকে করা হয়েছে বিএসসিএর উপদেষ্টা।
অন্যান্য নির্বাচিত হলেন-সহ-সভাপতি মো. পলাশ খাঁন ও এস এম আব্দুস শাকুর, যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন মোল্ল্যা, সাংগঠনিক সম্পাদক মো. জামিলুর রহমান, অর্থ সম্পাদক তামান্না সিদ্দিকি।
সভায় বেতার, টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত ক্রীড়া ধারাবর্ণনার মান নিয়ে বিশেষভাবে আলোচনা এবং এসব গণমাধ্যমে মানসম্মত ক্রীড়া ধারাবর্ণনা সম্প্রচারের লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের উপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বেতার ও টেলিভিশনে ক্রীড়া ধারাভাষ্যকারদের সম্মানী বৃদ্ধির লক্ষ্যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনের আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

প্রকাশ : ০৬:১৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩