০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাফের দল ঘোষণা, নেই এলিটা কিংসলে

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
  • / 78
শরিফুল ইসলাম,ঢাকা
চমক রেখেই কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ ও সাফের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাফুফে। জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন মোরসালিন ও রফিকুল। জায়গা হয়নি এলিটা কিংসলের। যোগ্যদের নিয়ে দল সাজিয়ে লক্ষ্যে পৌঁছাতে চান কোচ কাবরেরা। সামর্থ্য ও পরিসংখ্যানে অন্য দলগুলোর তুলনায় আন্ডারডগ থাকাকে ইতিবাচক হিসেবে দেখছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
দেশের মাটিতে প্রস্তুতি শেষ জাতীয় ফুটবল দলের। ঢাকা ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করতে অধিনায়ক জামাল ভূঁইয়াকে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি কোচ হাভিয়ের কাবরেরা।
কম্বোডিয়া বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ ও সাফের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। প্রথমবারের মত ডাক পেয়েছেন মিডফিল্ডার শেখ মোরসালিন ও ফরোয়ার্ড রফিকুল ইসলাম। তবে লিগে পারফরর্ম করেও জায়গা হয়নি এলিটা কিংসলের। আর ইনজুরির কারণে বাদ পড়েছেন ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা ও রিমন হোসেন। তবে ইনজুরিতে থাকলেও দলে আছেন ডিফেন্ডার তপু বর্মন ও ফরোয়ার্ড রাকিব হাসান।
কিংস এরেনায় প্রাথমিক দলে থাকা ৩০ ফুটবলার অনুশীলন করেছেন চারদিন। সেখান থেকে পর্যবেক্ষণ করে সেরাদের বেছে নিয়েছেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড।
বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ভালো প্রস্তুতি নিয়েও দলে অনেকের জায়াগা হয়নি। কিছু ইনজুরিও আছে। দল গঠনে অনেক কিছু সামাল দিতে হয়েছে। যারা সুযোগ পেয়েছে সবার দক্ষতার জায়গা পরখ করা হয়েছে। আশা করি সেরাটা দিয়ে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব।
পাঁচবার সাফ খেলেও দলকে বলার মতো কোনো সাফল্য এনে দিতে পারেননি অধিনায়ক জামাল ভূঁইয়া। লেবানন, মালদ্বীপ ও ভুটানের মতো দল থাকায় এবারের সাফেও থাকছে চ্যালেঞ্জ।
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, বুঝতে পারছি আপনারা দল নিয়ে অনেক প্রশ্ন করছেন। কোচ খেলা দেখেছেন এবং অনুশীলন করিয়েছেন। তিনি যেটা ভালো মনে করেছেন, তাদেরই নিয়েছেন। এখন যারা আছেন, তাদের নিয়েই আমাদের পরিকল্পনা করতে হবে। এই দলটা তার। এখানে আমার কিছু বলার নেই।
২১ জুন বেঙ্গালুরুতে শুরু হবে সাফের ১৪তম আসর। তার আগে কম্বোডিয়ার বিপক্ষে ১৫ জুন একটি প্রীতি ম্যাচ খেলতে শনিবার ঢাকা ছাড়াবে লাল-সবুজরা।

Please Share This Post in Your Social Media

সাফের দল ঘোষণা, নেই এলিটা কিংসলে

প্রকাশ : ০৬:০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩