০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলে নতুন দুই মুখ অধিনায়ক লিটন

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:৩০:০০ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • / 66
স্পোর্টস ডেস্ক
ঢাকায় সফররত আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় এ টেস্টে নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস। ঘোষিত টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নতুন দুই মুখ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪ জুন মাঠে গড়াবে সিরিজের একমাত্র টেস্ট। তার আগে ১০ জুন ঢাকায় আসবে আফগানিস্তান টেস্ট দল।
আফগানিস্তানের বিপক্ষে এ টেস্টে নিয়মিত অধিনায়ক সাকিব আল না থাকায় নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস। লিটনের নেতৃত্বে ঘোষিত দলে দুই নতুন ক্রিকেটার হলেন- চট্টগ্রামের ব্যাটার শাহাদাত হোসেন দিপু এবং রংপুরের পেসার মুশফিক হাসান।
২১ বছর বয়সী শাহাদাত ডানহাতি মিডল-অর্ডার ব্যাটার। ২০২১ সালে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক করেছিলেন তিনি। এখন পর্যন্ত খেলা ২০টি প্রথম শ্রেণির ম্যাচে দুটি শতক এবং ১০টি অর্ধশতক রানের ইনিংস রয়েছে। যেখানে মোট রান করছেন ১২৬৫।
প্রথমবারের মতো টেস্টে ডাক পাওয়া পেসার মুশফিক হাসানের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে ২০২২ সালে। ২০ বছর বয়সী তরুণ এ ফাস্ট বোলার ১৩ ম্যাচে ৪৯ উইকেট শিকার করেছেন, যেখানে তিন ম্যাচে পাঁচ উইকেট করে শিকার করেছেন।
সিলেটে সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ ‌‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক টেস্ট সিরিজে দিপু-মুশফিক দু’জনেই বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছেন।
বাংলাদেশ টেস্ট দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু এবং মুশফিক হাসান।

Please Share This Post in Your Social Media

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলে নতুন দুই মুখ অধিনায়ক লিটন

প্রকাশ : ০৬:৩০:০০ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩