১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
আবুধাবিতে ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৩:১৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
- / 99
নিজেস্ব প্রতিবেদক
আবুধাবিতে একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের স্থানীয় সময় গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে আবুধাবির সারজায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফার্নিচার ব্যবসায়ী ইউছুফ, দোকান কর্মচারী রাসেল ও তারেক হোসেন। নিহতদের সবার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়।
নিহত ব্যবসায়ী মো.ইউছুফের বড় ভাই মো. রসুল জানান, স্থানীয় সময় সোমবার রাত তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দোকানে ঘুমিয়ে থাকা তিনজনই অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন (ওসি, তদন্ত) প্রবাসীদের নিহতের বিষয়টি ইনডিপেনডেন্ট টেলিভিশনকে নিশ্চিত করে জানান, মৃত প্রবাসীদের ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

















