১২:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
যাত্রাবাড়ীতে বাসে আগুন
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৩:৩২:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / 106
নিজেস্ব প্রতিনিধ,
রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ জনপথ মোড়ে রাইদা পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ৭টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের সহকারী উপ-পরিচালক (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, সায়েদাবাদের যাত্রাবাড়ী স্কুলের পাশে ফ্লাইওভারের নিচে থাকা রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে বলে ফায়ার সার্ভিসে খবর আসে। খবর পাওয়ার নয় মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এ সময় পুলিশ প্রটেকশন ছিল। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।
ট্রাফিক ওয়ারী জোনের টিআই আলমগীর হোসেন বলেন, রাইদা পরিবহণের বাসটি যাত্রী নিয়ে গোলাপবাগের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি সায়েদাবাদ জনপথ মোড়ে পৌঁছলে দুর্বৃত্তরা তাতে আগুন দেয়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভায়।