১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নেত্রকোনার দূর্গাপুরে ভাঙ্গা রাস্তার কাজ সম্পন্ন করার দাবিতে মানববন্ধন
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০১:১৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / 72
হৃদয় আহমেদ,নেত্রকোনা
নেত্রকোনার কলমাকান্দা – দূর্গাপুরের সড়কের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্নের দাবীতে মানববন্ধন করেছে, দুর্গাপুর উপজেলায় পৌর শহরে শতাধিকের এলাকাবাসী।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার পৌর শহরের ২নং ওয়ার্ডের দুর্গাপুর-কলমাকান্দা সড়কের বুরুঙ্গা নামক স্থানে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. সিরাজ মিয়অ, সিপিবি’র উপজেলা কমিটির সদস্য শামছুল আলম খান, কৃষক সমিতি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, হাফেজ আবু তাহের, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সাহান আলী, চন্ডিগড় ইউপি চেয়ারম্যান মো. আলতাবুর রহমান কাজল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগণ। এ সময় বক্তারা বলেন, দুর্গাপুর-কলমাকান্দা উপজেলার ২৫ কি.মি সড়কে প্রায় তিন বছর যাবৎ কাজ শুরু হয়েছে। কিন্তু ঢিলেঢালা ভাবে কাজ করায় এ সড়কের প্রায় অংশেরই কাজ অসমাপ্ত রয়েছে। এতে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সহ অসংখ্য খানা-খন্দের সৃষ্টি হওয়ায় প্রায় প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনার মতো ঘটনা ঘটেছে। এ দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এ মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা।





















