১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া সড়ক দুর্ঘটনার জেরে নিরাপরাধ বাস আটক

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:৫২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
  • / 77

মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার
আজ ২৯ শে জুন চকরিয়ায় সড়কে যাত্রীবাহী বাস মারছা’র ধাক্কায় নুরুজ্জামান নামের এক মোটর সাইকেল আরোহী নিহতের ঘটনায় ওই গাড়িটি জব্দ করে। তবে ঘটনাস্থলে দাড়িয়ে থাকা চকরিয়া সার্ভিস নামের একটি বাস দুর্ঘটনার সাথে সম্পৃক্ত আখ্যা দিয়ে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় কতিপয় পরিবহণ শ্রমিক ঈদগাও থেকে জোরপূর্বক আটক করেছে বলে অভিযোগ উঠেছে। পরে বাসটি মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার  সকালে ১১টার দিকে চট্টগাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী নতুন অফিস এলাকায় সড়কে দাঁড়ানো চকরিয়া সার্ভিস নামের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে চট্টগ্রামমুখি মারছা পরিবহনের ধাক্কায় নুরুজ্জামান নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়। কিন্তু ঘাতক মারছা পরিবহনের বাসটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হলেও দুর্ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পালিয়ে যাওয়া মারছা বাসের চালকের সহযোগীতায় কতিপয় পরিবহণ শ্রমিক চকরিয়া সার্ভিস নামের বাসটি আটক করে। 
চকরিয়া সার্ভিসের মালিক এসএ জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, চকরিয়া পৌর বাসটার্মিনাল থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় চকরিয়া সার্ভিস নামের বাসটি। খুটাখালী নতুন অফিস এলাকায় যাত্রী নামিয়ে দেওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়ায়।
এসময় পেছনদিক থেকে এক মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে চকরিয়া সার্ভিসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত থেকে আসা মারছা পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়। পরে যথানিয়মে চকরিয়া সার্ভিস গাড়িটি কক্সবাজারের উদ্যেশ্যে যাত্রা শুরু করে ঈদগাও স্টেশনে পৌছামাত্র কিছু দূর্বৃত্ত যাত্রী নামিয়ে দিয়ে বাসটি আটক করে।  
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোর্শেদুল আলম চৌধুরী বলেন, চকরিয়া সার্ভিসের বাসটি আমরা জব্দ করিনি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

চকরিয়া সড়ক দুর্ঘটনার জেরে নিরাপরাধ বাস আটক

প্রকাশ : ০৬:৫২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০