১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর চাটখিলে ৭কিলোমিটার সড়কের বেহাল অবস্থা জন দুর্ভোগ চরমে

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
  • / 73

মোজাম্মেল হোক,চাটখিল(নোয়াখালী) 
চাটখিল উপজেলা পাল্লা- মাওলানার বাজার হীরাপুর সড়কটির ১০ কি,মি. এর মধ্যে ৭ কি,মি. সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের সমীপে আবেদন করেও কোন লাভ হয়নি বলে স্থানীয় সূত্রে জানা যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়,পুরো রাস্তাটির বেশির ভাগ খাল খন্দকে ভরা। ঝুঁকি নিয়ে জীবন জীবিকার তাগিদে চলতে গিয়ে প্রতিনিয়ত যাএীরা বিভিন্ন প্রকার দুর্ঘটনার স্বীকার হচ্ছে। রাস্তাটি দিয়ে দৈনিক শত শত যানবাহন  চলাচল করে থাকলেও বর্তমানেঅল্পসংখ্যক যানবাহন চলাচল করে থাকে। রাস্তাটির দুরবস্থা কারনে যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করতে চায় না। সিএনজি চালক বাবুল মিয়া বলেন, এই রাস্তা দিয়ে ১০০ থেকে ২০০ টাকা ভাড়া নিয়ে যেতে গিয়ে গাড়ির বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে বলে আমরা যেতে রাজি হই না। রাস্তাটির দুরবস্থা কারনে এলাকার স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাএীরা দুরপথ ঘুরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়।এতে করে তাদেরকেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। হীরাপুর গ্রামের বাসিন্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি শামসুদ্দিন মাষ্টার জানান, তারা রাস্তাটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কতৃপক্ষের সমীপে বরাবর আবেদন করে সংস্কারের আশ্বাস পেলেও কোন লাভ হয়নি। এতে করে এই সড়ক দিয়ে চলাচল কারিরা হাজার হজার এলাকা বাসী চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা প্রকৌশলী আবদুর রহীম রাস্তাটির দুরবস্থার কথা স্বীকার করে জানান, রাস্তাটি সংস্কারের জন্য দরপত্র আহবানের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে, অনুমতি পেলে দরপত্র আহবান করা হবে।

Please Share This Post in Your Social Media

নোয়াখালীর চাটখিলে ৭কিলোমিটার সড়কের বেহাল অবস্থা জন দুর্ভোগ চরমে

প্রকাশ : ০৮:০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০