১০:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
কুরবানির আগেই বাড়ছে মসলার দাম
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৬:৩৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
- / 92
নিজস্ব প্রতিবেদক
কুরবানি ঈদের এখনও বাকি এক মাসেরও বেশি সময়। এর আগেই বেড়েছে আদাসহ অন্যান্য গরম মসলার দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ টাকা বেড়ে আদা বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়।
বাড়তি দামের জন্য আমদানি কম হওয়াকে দুষছেন বিক্রেতারা।
রাজধানীর কারওয়ান বাজারে রসুন বিক্রি হচ্ছে মানভেদে ১২০ থেকে ২০০ টাকা কেজি দরে। এ ছাড়া প্রতি কেজি আলু ৪০ টাকা এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। বিক্রেতারা সরবরাহ সংকটের কথা বললেও তা মানতে নারাজ ভোক্তারা।
তবে স্থীতিশীল রয়েছে মুরগি ও ডিমের দাম। ব্রয়লার মুরগি প্রতি কেজি ২০০ থেকে ২১০ এবং ফার্মের মুরগির প্রতিটি ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।
সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় দাম নাগালের মধ্যে রয়েছে বলে দাবি করছেন বিক্রেতারা। সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে কাঁচা মরিচের দামও। কেজিতে ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ১১০ টাকায়।



























