০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বাড়ানো হয়েছে একুশে বইমেলার সময়
নিজস্ব প্রতিবেদক | সারাবাংলাটোয়েন্টিফোরনিউজ.কম
- প্রকাশ : ১১:৩০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
- / 60
অমর একুশে বইমেলার সময় আরও ২ দিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
একাডেমি কর্তৃপক্ষ জানান, প্রধানমন্ত্রীর বিশেষ অনুমোদনে বইমেলার সময় ২ দিন বাড়ানো হয়েছে। আগামী বৃহস্পতিবারের বদলে এখন মেলা শেষ হবে শনিবার (২ মার্চ)।
এর আগে, ২ দিন সময় বাড়ানোর জন্য অনুরোধ জানিয়ে গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি থেকে চিঠি দেওয়া হয়েছিল মেলা কমিটিকে।
পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছেও মেলা বাড়ানোর আবেদন জানানো হয়। এরপর মেলার সময় বাড়ানোর অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


























