০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিল পৌরসভা শতাধিক পরিবার পানিবন্দি দুর্ভোগ চরমে

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১০:৩১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
  • / 89

মোজাম্মেল হক, নোয়াখালী
চাটখিল পৌরসভার ৬ নং ওয়ার্ডের বুলু মান্দার বাড়ি থেকে কালী বাড়ির সড়কের  আশেপাশে বসবাসরত শতাধিক পরিবার গত ২০ বছর ধরে জলাবদ্ধতার কারণে বর্ষাকালে চরম দুর্ভোগ পোহাতে হয়।  এই সমস্যা সমাধানের ব্যাপারে তারা পৌরসভার কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন-নিবেদন করেও কোনো লাভ হয়নি বলে এলাকাবাসী জানান। 
সরেজমিনে গিয়ে দেখা যায়, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বর্ষাকাল এলে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা দেখা দেয়। এতে করে চলাচলের রাস্তা পানির নিচে তলিয়ে যায় এমনকি বাসা বাড়িতেও পানি উঠে যায়। এখানে বসবাসকারীদের দুর্ভোগের শেষ নেই। এখানে বসবাসরত  লোকজন ছাড়াও আশপাশের লোকজন পানিতে তলিয়ে যাওয়া রাস্তা দিয়ে চলাচল করতে হয়।এলাকা সংলগ্ন  চাটখিল মহিলা ডিগ্রী  কলেজ  সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা এই রাস্তা দিয়ে  চলাচল করতে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। এলাকার বাসিন্দা শিক্ষক নুরুল হুদা,  তপন চন্দ্র মজুমদার, শান্তি মজুমদার ও ব্যবসায়ী বিজয়  মজুমদার জানান, তারা এই সমস্যা নিয়ে প্রায় ২০  বছর ধরে বসবাস করে আসছেন। সমস্যা সমাধানের জন্য তারা পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের কাছে বারবার আবেদন – নিবেদন করেও কোন লাভ হয়নি। তারা এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছে। 
এ ব্যাপারে ৬  নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র এ বি এম জসিম উদ্দিন বাবলু সঙ্গে যোগাযোগ করলে তিনি জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ হচ্ছে স্বীকার করে বলেন,  জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

চাটখিল পৌরসভা শতাধিক পরিবার পানিবন্দি দুর্ভোগ চরমে

প্রকাশ : ১০:৩১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০