০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলকে বিশ্বকাপের মতোই লাগে: ম্যাক্সওয়েল

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০১:৫২:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
  • / 51

স্পোর্টস ডেস্ক
টি টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএল আয়োজন নিয়ে অবশেষে ধোঁয়াশা কেটেছে। টি টোয়েন্টি আসর স্থগিত হওয়ায় কপাল খুলেছে আইপিএল আয়োজনের। টি-টোয়েন্টি আসর স্থগিত হয়ে যাওয়ায় নিশ্চিত হয়ে যায় আইপিএলের ভাগ্য। তবে আইপিএল আসরকে বিশ্বকাপের সঙ্গে তুলনা করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল।
সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে কিংস ইলেভেন পাঞ্জাবের এই ক্রিকেটার বলেন, ‘বিদেশি ক্রিকেটারদের জন্য আইপিএল একটি অসাধারণ সুযোগের জায়গা। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়রা একসঙ্গে সমানে সমান লড়াই করে এখানে। এটা বিশ্বকাপের মতোই, যদিও পরিসরটা ছোট। সবকিছু ঠিক থাকলে আমি এবারও খেলতে চাই।’
গত ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএলের। বিশ্বব্যাপী করোনার সংক্রমণের কারণে পিছিয়ে দেয়া হয় এবারের আয়োজন। 

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ম্যাক্সওয়েলকে সবশেষ দেখা গেছে গত বছরের অক্টোবরে। শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেন ম্যাক্সওয়েল।

Please Share This Post in Your Social Media

আইপিএলকে বিশ্বকাপের মতোই লাগে: ম্যাক্সওয়েল

প্রকাশ : ০১:৫২:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০