০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ইতালিকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতল উরুগুয়ে
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৪:২৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / 78
স্পোর্টস ডেস্ক,
প্রথমবার ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতলো উরুগুয়ে। ফাইনালে ইতালিকে ১-০ গোলে হারিয়েছে লাতিন আমেরিকার এই দলটি।
বুয়েন্স আয়ার্সের ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য ছিল উরুগুয়ের আধিপত্য। ম্যাচ জুড়ে গোলের লক্ষ্যে ইতালির শট মাত্র ৩টি, অন্যদিকে উরুগুয়ে নিয়েছে ১৫ শট।
আসরের সর্বোচ্চ গোলদাতা ইতালির কাসাদেই ফাইনালে ব্যর্থ ছিলেন। ম্যাচের ৮৬ মিনিটে উরুগুয়ের পক্ষে জয়সূচক গোলটি করেন লুসিয়ানো রদ্রিগেজ।
লাতিন আমেরিকার দল হিসেবে সবশেষ ব্রাজিল ২০১১ সালে যুব বিশ্বকাপ জিতেছিল। গেল ডিসেম্বরে ফিফা বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। ছয় মাসের ব্যবধানে উরুগুয়ে জিতে নিল ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। জয়ের এই ধারায়, ইউরোপীয় দলগুলোর টানা আধিপত্যের অবসান ঘটলো।





















