০৬:১২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবের ব্রাজিলিয়ান তারকা রোনান্ডোর চোখে মেসি ই সেরা

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:৩৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
  • / 73

বর্তমান সময়ের সেরা খেলোয়াড় কে? লিওনেল মেসি না ক্রিস্তিয়ানো রোনালদো। এ নিয়ে বিতর্কের শেষ নেই। ফুটবল বোদ্ধারাও এ প্রশ্নের উত্তরে হিমশিম খেয়ে ওঠেন। তবে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো নাজারিও অবশ্য খুব সহজেই বেছে নিলেন তার পছন্দের তারকাকে। বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসিকেই এক নম্বরে রাখছেন তিনি।

ক্যারিয়ারে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই দলেই খেলেছেন রোনাল্ডো। তবে রিয়ালে সময়টা একটু বেশিই কাটিয়েছেন। তারপরও রিয়ালের অন্যতম সফল তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে সেরা পাঁচেও রাখেননি রোনাল্ডো। সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে কে সেরা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘অবশ্যই মেসি। সেই নম্বর ওয়ান। তার মতো প্রতিভা পেতে আমাদের হয়তো ২০-৩০ বছর অপেক্ষা করতে হবে।’

বার্সা-রিয়ালে যেমন খেলেছেন রোনাল্ডো, তেমনি খেলেছেন ইতালিয়ান দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব এসি মিলান ও ইন্টার মিলানেও। এ দুই দলেরই আবার চিরপ্রতিদ্বন্দ্বী জুভেন্টাস। তাই স্বাভাবিকভাবেই জুভেন্টাসের কোনো খেলোয়াড়দের উপর বিরক্ত থাকতেই পারেন রোনাল্ডো।

ক্রিস্তিয়ানোকে না রাখলেও নিজের সেরা তালিকায় স্থান পেয়েছেন স্বদেশী নেইমার। লিভারপুল তারকা মোহামেদ সালাহ ও রিয়াল তারকা এডেন হ্যাজার্ডও আছেন পছন্দের তালিকায়। এছাড়া হালের তরুণ তারকা কিলিয়ান এমবাপের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রোনাল্ডো, ‘আমি সালাহ, হ্যাজার্ড, নেইমারের খেলা দেখতে পছন্দ করি, আর হ্যাঁ, অবশ্যই এমবাপের খেলা দেখতেও পছন্দ করি।’

এমবাপের সঙ্গে ব্রাজিলিয়ান রোনাল্ডোর সঙ্গে তুলনাটা চলছে অনেক দিন থেকেই। তাদের দুইজনের খেলার ধরণ এক বলেই এমনটা বলে থাকেন। কিন্তু এ তুলনা পছন্দ নয় রোনাল্ডোর, ‘অনেকেই বলে থাকে সে আমার মতো। তার অনেক গতি আছে, ফিটনেস ভালো, দারুণ মুভমেন্টও, দুই পায়েই দারুণ শট নিতে পারে, পদক্ষেপগুলোও অবিশ্বাস্য। তবে মিল থাকলেও আমার মনে হয় আমারদের মধ্যে তুলনা না করাই উচিৎ। কেননা আমরা দুজন দুই যুগের খেলোয়াড়। আমাদের পরিস্থিতিও আলাদা।’

Please Share This Post in Your Social Media

সাবের ব্রাজিলিয়ান তারকা রোনান্ডোর চোখে মেসি ই সেরা

প্রকাশ : ০৮:৩৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২০