০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
শ্রীলঙ্কার পর অনুশীলনের অনুমতি পেলো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০১:০৯:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০
- / 70
স্পোর্টস ডেস্ক
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন মাঠে ক্রিকেট নেই। এরইমধ্যে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডগুলো নানা ক্ষতির মুখে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণ পেতে আর ঘরে বসে থাকতে চাইছে অনেক ক্রিকেট খেলুড়ে দেশ। করোনা ভাইরাস সঙ্কট কাটিয়ে ইতিমধ্যে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার পর এবার অনুশীলনে ফিরলো দক্ষিণ আফ্রিকা।
সামনে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান ট্যুরকে সামনে রেখে সব ফরম্যাটের ৫৫ ক্রিকেটারকে অনুশীলনের অনুমতি দেয় ইংল্যান্ড। যদিও তার আগেই অনুশীলনে ফিরে ওয়েস্ট ইন্ডিজ। এবার দক্ষিণ আফ্রিকার ক্রীড়া মন্ত্রী নাথী ম্যাথথার সংবাদ সম্মেলন করে ক্রিকেটারদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে পেশাদার ক্রিকেটারদের অনুশীলনে ফেরার অনুমতি দিয়েছেন।
এ প্রসঙ্গে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জ্যাকস ফল বলেন, ‘এটা আমরা ক্রিকেট পরিচালনার জন্য বড় একটি উৎসাহ হিসাবে দেখছি।
অনুশীলনের অনুমতি দিলেও কাউকে এজন্য জোর করা হবে না বলে জানিয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী।
এবার তৃতীয় দল হিসেবে অনুশীলনে নামতে যাচ্ছে শ্রীলংকা। সবকিছু ঠিক থাকলে ১ জুন (সোমবার) থেকে অনুশীলন শুরু হবে লঙ্কানদের। এরই মধ্যে বিষয়টি একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ১৩জন ক্রিকেটার নিয়ে টানা ১২ দিন চলবে এই অনুশীলন।



























