০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
তামিম-মুশফিকের পর এবার অসহায়দের পাশে খোকসার মুর্শিদা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৩:৩৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / 70
স্পোর্টস ডেস্ক
করোনা পরিস্থিতিতে স্থবির হয়ে আছে দেশের জনগণের স্বাভাবিক জীবন। লকডাউন সময় বিত্তবানরা ঘরে আমরা-আয়েশে কাটালেও, কর্মহীন হয়ে পড়া মানুষগুলো হয়ে পড়েছেন অসহায়। তাদের জনজীবনে নেমে এসেছে অন্ধকারের ঘোর অনামিশা।
কর্মহীন হয়ে পড়া এসব মানুষদেরকে নগদ অর্থ সহায়তা দিয়ে তাদের কিছুটা হলেও কষ্ট লাঘবের চেষ্টা করছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অসাধারণ পারফর্মার মুর্শিদা খাতুন হ্যাপী। এর আগে জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, জাহানারাসহ অনেকেই এগিয়ে এসেছেন করোনায় অসহায় হয়ে পড়া মানুষের পাশে।
চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস প্রায় ১৮০টির মতো দেশে ভয়াল থাবা বসিয়েছে, দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা আর লম্বা হচ্ছে মৃত্যু মিছিল। এমন সময় সংক্রমণ এড়াতে কড়া অবস্থানে বাংলাদেশ সরকার। দেশে চলছে শাটডাউন, স্থগিত করা হয়েছে সব ধরনের কর্মযজ্ঞ। এতে দিনমজুর লোকেরা পড়েছে বিপত্তিতে, উপার্জনক্ষম হয়ে অনাহারে অর্ধাহারে কাটাতে হচ্ছে দিন। তাদের কষ্ট ঘোঁচাতে নিজের জায়গা থেকে নিজের এলাকার অসহায়দের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন বাংলাদেশ নারী দলের এই ক্রিকেটার।
মুর্শিদা খাতুন হ্যাপি দৈনিক অধিকারকে বলেন, অনেকেই অসহায়দের খাদ্য সহায়তা দিচ্ছেন। তবে তাদের খাদ্যের পাশাপাশি নগদ অর্থেরও দরকার আছে। তাই আমি আমার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী গোপনে আমার এলাকার কিছু মানুষকে আর্থিক সহায়তা করেছি।
তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, দেশের এই ক্রান্তিকালে অনেকেই কর্মহীন হয়ে অসহায় দিন কাটাচ্ছেন। আমি তাদের পাশে বিত্তবানদের থাকার অনুরোধ করছি। আমরা যদি প্রত্যোকেই ১০টি কিংবা ২০ টি পরিবারের পাশে থাকি তাহলে কাউকেই হয়তো অনাহারে থাকতে হবে না।
তবে মুর্শিদার সাথে তার ভাই আইডিয়াল কলেজের প্রভাষকও শতাধিক পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের ২৭ ক্রিকেটার ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর দুর্যোগ খাতে প্রায় ২৬ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। এ ছাড়াও তামিম-মুশফিকরা নিজেদের জায়গা থেকে সাহায্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।



























