০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
যুক্তরাষ্ট্রে সমুদ্রসৈকতে গোলাগুলি, শিশুসহ আহত ৯
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৫:৫২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
- / 61
অনলাইন ডেস্ক,ঢাকা
যুক্তরাষ্ট্রের মিয়ামির একটি সমুদ্রসৈকতে গোলাগুলির ঘটনায় শিশুসহ ৯ জন আহত হয়েছে। আহতদের ভেতর ছয়জন প্রাপ্তবয়স্ক এবং তিনজন শিশু। মিয়ামি রাজ্যের হলিউড সৈকতে গতকাল সোমবার এই ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
হলিউড পুলিশের মুখপাত্র দিয়ানা বেত্তিনেচি জানান, সোমবার সন্ধ্যায় বিবদমান দুটি গ্রুপের ভেতর এই গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে গোলাগুলির ঘটনায় জড়িতদের চিহ্নিত করা যায়নি।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখা যায়, অনেকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তবে আহতদের সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন মেমোরিয়াল হেলথকেয়ারের মুখপাত্র।
এ ঘটনায় হলিউড পুলিশ একজনকে আটক করেছে। এছাড়া জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।



























