০৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএল দেখতে আমিরাতের উদ্দেশ্যে সৌরভ গাঙ্গুলি

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০২:৩৪:০০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
  • / 47

স্পোর্টস ডেস্ক
আইপিএল খেলতে আরব আমিরাতে অবস্থান করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ইতিমধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছে দলগুলো। মেগা এই টুর্নামেন্ট শুরুর বাকি আর মাত্র ১০ দিন। আসরের পর্দা ওঠার আগে মরুর দেশ আমিরাতের উদ্দেশ্যে এবার রওনা হলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। 
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। প্রায় ছয় মাস পর বিমান সফরের কথা জানিয়ে ইন্সটাগ্রামে পোস্টও দেন সৌরভ। 
বিমানে ওঠার আগে ছবিও পোস্ট করেছেন তিনি। তাতে দেখা যায়, সৌরভের মুখে জোড়া মাস্ক, মাথায় ফেস গার্ড পড়া।
তিনি লেখেন, গেল ছ’মাসে এটাই আমার দুবাইয়ে প্রথম বিমান যাত্রা। আইপিএলের জন্য যাচ্ছি। জীবনযাত্রা এখন অনেকটাই বদলে গিয়েছে।
সাবেক ভারতীয় এই অধিনায়কের সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন বোর্ডের সচিব জয় শাহ। তবে আমিরাতে পৌঁছে ছয়দিনের কোয়রেন্টাইনে থাকতে হবে তাদের।
১৯ সেপ্টেম্বর পর্দা উঠবে ১৩তম আইপিএল আসরের।

Please Share This Post in Your Social Media

আইপিএল দেখতে আমিরাতের উদ্দেশ্যে সৌরভ গাঙ্গুলি

প্রকাশ : ০২:৩৪:০০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০