০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১২ কেজি এলপিজির দাম কমল ১৬১ টাকা

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৫:২৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
  • / 70
অনলাইন ডেস্ক
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এর দাম ছিল ১ হাজার ২৩৫ টাকা। বৃহস্পতিবার দুপুরে এই ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসির চেয়ারম্যান নুরুল আমিন।
নতুন দাম সৌদি কন্ট্রাক্ট প্রাইসের সঙ্গে সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিইআরসি আরও জানিয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। এছাড়া অপারেটরগুলো ১২ কেজি এলপি গ্যাস বিক্রি করবে ৯৯৯ টাকায়।
নির্ধারিত মূল্যের চেয়ে কেউ বেশি দামে বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বিইআরসি। ২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।
এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।
রাজধানীতে যেসব ভবনে সরকারি কোম্পানি তিতাসের সরবরাহ করা প্রাকৃতিক গ্যাসলাইনের সংযোগ নেই, সেসব ভবনের বাসিন্দারা এলপিজি ব্যবহার করেন। ঢাকার বাইরে বিভিন্ন শহর ও গ্রামে বিপুলসংখ্যক মানুষ এলপিজির ওপর নির্ভরশীল।

Please Share This Post in Your Social Media

১২ কেজি এলপিজির দাম কমল ১৬১ টাকা

প্রকাশ : ০৫:২৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩