১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুষ্টচক্রের জন্য ন্যায্য দামে পণ্য বিক্রি হয় না

নিজস্ব প্রতিবেদক | সারাবাংলাটোয়েন্টিফোরনিউজ.কম
  • প্রকাশ : ১০:২১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • / 76

ডিবেট ফর ডেমোক্রেসির (ডিএফডি) চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, পৃথিবীর প্রায় সব দেশের উৎসবে দ্রব্যমূল্যের দাম হ্রাস পায়, বাংলাদেশে উল্টো মূল্য বাড়িয়ে দেয় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। এসব দুষ্টচক্রের কারণে বাজারে ন্যায্য দামে পণ্য বিক্রি হয় না। ফলে ভোক্তারা কষ্টে আছেন।
শনিবার (২ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উদ্‌যাপন উপলক্ষে ঢাকাস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আয়োজিত ‘বাজার ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার ভোক্তা অধিকার সংরক্ষণ করবে’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখার প্রচেষ্টা থাকলেও রমজান শুরুর আগেই নিত্যপণ্যের মূল্য আরেক দফা বৃদ্ধি পেয়েছে। অসাধু ব্যবসায়ীদের কবল থেকে বের হতে পারছে না সাধারণ মানুষ। তাই বাজারের ব্রয়লার মুরগি, গরুর মাংস, চিনি, ছোলা, পেঁয়াজ, খেজুরসহ অন্যান্য নিত্যপণ্যের দাম বাড়ছেই।
তিনি বলেন, ইতোমধ্যে জ্বালানি তেলের দাম আরেক দফা বেড়েছে যার জন্য পরিবহণ ভাড়া বৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আবারও বৃদ্ধি পেতে পারে। সরকার অতি প্রয়োজনীয় কিছু পণ্য সামগ্রীর উপর শুল্ক কমালেও দাম কমার কোনো আভাস দেখা যাচ্ছে না। হাসান আহমেদ চৌধুরী কিরণ আরও বলেন, সবার সমন্বিত সহযোগিতার ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি এবং ভোক্তা-অধিকার সংরক্ষণের জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তির উপর জোর দেওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

দুষ্টচক্রের জন্য ন্যায্য দামে পণ্য বিক্রি হয় না

প্রকাশ : ১০:২১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪