১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
টাঙ্গাইল বাসাইলে পানির চাপে ভেঙে পড়ল ছনকাপাড়া সেতু
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৬:৩০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / 76
মোঃশরিফুল ইসলাম,টাঙ্গাইল
টাঙ্গাইলের বাসাইল উপজেলার ছনকাপাড়া গ্রামের সেতুটি বন্যার পানির । চাপে ভেঙে পড়েছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগ পোহাচ্ছে বাসাইল ও মির্জাপুর উপজেলার ৩০টি গ্রামের মানুষ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় বাসাইল-কাঞ্চনপুর সড়কের ছনকাপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেল থেকে বাসাইল-নাটিয়াপাড়া সড়কের বিভিন্নস্থান বন্যায় ডুবে যাচ্ছে। এ কারণে ছনকাপাড়ার সেতুতে পানির ব্যাপক চাপ পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় তীব্র চাপের কারণে সেতুটি ভেঙে যায়। এতে বাসাইল ও মির্জাপুরের কাঞ্চনপুর দক্ষিণপাড়া, ছনকাপাড়া, কাজিরাপাড়া, কোদালিয়াপাড়া, ফতেপুর, পাটদিঘীসহ ৩০টি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসব গ্রামের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।
বাসাইলের এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী সাজেদুল আলম বলেন, ১৯৯২-৯৩ সালে ‘কেয়ার বাংলাদেশ’-এর আওতায় সাড়ে ১১ মিটার সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। এ কারণে বন্যার পানির চাপে ভেঙে পড়ে। দুই উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এরইমধ্যে নতুন সেতু নির্মাণের প্রস্তাবনা পাঠানো রয়েছে।





















