০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মাস্কও সোনার
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৯:২৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
- / 38
![]() |
| সোনার মাস্ক’ পরা ভারতের শঙ্কর কুরাদে। ছবি: সংগৃহীত |
অনলাইন ডেস্ক
ভারতের পুনের পিম্পরি-চিঁচবাড় জেলার অধিবাসী শঙ্কর কুরাদে ‘সোনার মাস্ক’ বানিয়ে এবং তা পরে বেশ আলোচনা সৃষ্টি করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গতকাল শনিবার জানিয়েছে, শঙ্করের ‘সোনার মাস্ক’ পরা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
তার মাস্কটির দাম দুই লাখ ৮৯ হাজার রুপি।
শঙ্কর গণমাধ্যমকে বলেন, ‘সোনার মতো এক ধরনের ধাতু দিয়ে মাস্কটি তৈরি হলেও এটি খুবই হাল্কা। এর মধ্যে অনেকগুলো ছোট ছোট ছিদ্র রয়েছে। ফলে আমার নিঃশ্বাস নিতে কোনো সমস্যা হয় না।’
তার সোনার মাস্ক পরা ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ভারতে অনেকেই অমন মাস্ক কেনার আগ্রহ দেখিয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আশা করছি, কিছুদিনের মধ্যেই এই সোনার মাস্কের চাহিদা অনেক বেড়ে যাবে।’



























