১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
কর্ণাটকে কলেজশিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় যুবককে জুতাপেটা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১২:০০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
- / 74
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের কর্ণাটকের উড়িপিতে এক কলেজশিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় এক যুবককে প্রকাশ্যে জুতাপেটা করা হয়েছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এ ঘটনার ভিডিওতে দেখা যায়, ওই যুবক ঘটনাস্থল ত্যাগ করতে স্থানীয় অনুরোধ করছিল। এসময় ওই তরুণী এসে ওই যুবককে জুতাপেটা করে ও চড় মারেন। তখন যুবকটিও নির্বিকার হয়ে দাঁড়িয়ে ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার ওই শিক্ষার্থী কলেজে যাওয়ার সময় তাঁকে অনুসরণ করছিলেন অভিযুক্ত যুবক। পরে কলেজের অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয়রা তাঁকে আটক করে।



























