গোপালগঞ্জের রসগোল্লা দেশের ২৩তম জিআই পণ্যে হিসাবে স্বীকৃতি
- প্রকাশ : ০৬:০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / 48
জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভুমি জেলা গোপালগঞ্জের ঐতিহ্যবাহি রসগোল্লাকে দেশের ২৩তম জিআই পণ্যের স্বীকৃতি দিয়েছেন শিল্প মন্ত্রণালয়। গত ৮ফেব্রুয়ারি শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর গোপালগঞ্জের এই সু-সাধের রসগোল্লাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির অনুমোদনসহ সাটিফিকেট দেন।
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভুমি জেলা গোপালগঞ্জের রসগোল্লাকে জিআই পণ্যের স্বীকৃতি দেওয়ায় আনন্দিত-উচ্ছ্বসিত গোটা গোপালগঞ্জবাসী। গোপালগঞ্জ জেলা সদর, টুঙ্গিপাড়া, কোটালিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুরসহ বিভিন্ন গ্রামগঞ্জের হাটবাজার এলাকায় রসগোল্লা তৈরির কমপক্ষে ৪(চার) শতাধিক মিষ্টির দোকান রয়েছে।
গোপালগঞ্জের তৈরী রসগোল্লা পাশ্ববতী ভারত, নেপাল, আমেরিকা, লন্ডন, মালয়েশিয়া, সৌদিআরব ও কুয়েতসহ বিভিন্ন দেশের প্রবাসিরা বাংলাদেশ থেকে যাওয়ার সময় সে দেশের আত্বীয়-স্বজনদের জন্য নিয়ে থাকেন বলেও জনশ্রুতি রয়েছে।
স্বাদে অতুলনীয় গোপালগঞ্জের ঐতিহ্যবাহি রসগোল্লার রয়েছে ব্যপক সুনাম। গোপালগঞ্জ আদালত চত্বর এলাকায় ঢুকতেই হাতের বামে দিপক মিষ্টান্ন ভান্ডারের মালিক কানু জানান, রসগোল্লা তৈরি করতে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয় গাভির দুধ। পরে সেই দুধ থেকে স্বচ্ছ ছানা তৈরি করা হয়। এরপর ছানার সাথে বিভিন্ন উপকরণ মিশিয়ে রসের সাথে জ্বালিয়ে তৈরি করা হয় সুস্বাদু রসগোল্লা।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম মনে করেন, শুধু দেশ বা বিদেশ নয় নিজ জেলার ব্র্যান্ডিং হিসেবে জিআই (ভৌগলিক নিদর্শন) সনদ পাওয়ায় জেলার নামকে আরো প্রসিদ্ধ করার পাশাপাশি অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে।
গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খাঁন, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জিএম সিহাব উদ্দিন আজম, গোপালগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কাজী লিয়াকত আলী লেকু ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার বলেন, ছোটবেলা থেকে রসগোল্লা খেয়ে আসছি। সেই ছোট বেলায় রসগোল্লার যে স্বাদ ছিলো এখনও মনে হয় সেই একই রকম আছে। গোপালগঞ্জের রসগোল্লা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় গোপালগঞ্জবাসী হিসেবে আমি গর্বিত আমরা।




















