০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে স্ট্যান্ড ফর এনআইডির মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন

মোঃ মিজানুর রহমান শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
  • প্রকাশ : ০৭:২৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / 17

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ

মোঃ মিজানুর রহমান শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার দাবিতে সারাদেশের ন্যায় বগুড়ার শেরপুরে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শেরপুর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ।

আজ ১৩ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টায় জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে শেরপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। দৃশ্যমান অগ্রগতি না হলে শ্রীঘ্রই কর্মবিরতি পালনের ঘোষণার কথাও জানান কর্মকর্তা-কর্মচারীরা।

এসময় উপস্থিত ছিলেন-শেরপুর উপজেলা নির্বাচন অফিসার মজিবুল হক, সহকারী উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলতাফ হোসেন সেখ, অফিস সহায়ক মোঃ শহিদুল ইসলাম, আইডিইএ-২ প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটর নাজমুল ইসলাম, সাব্বির হোসাইন, মিরাজুল ইসলাম, স্ক্যানিং অপারেটর ফাইমা খাতুনসহ আরো অনেকে।

উপজেলা নির্বাচন অফিসার মজিবুল হক বলেন, ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম অন্য মন্ত্রণালয়ে স্থানান্তরিত করা হলে সেবা কার্যক্রম ব্যাহত হবে, গ্রাহকদের ভোগান্তি বাড়বে, এতে ভোটার তালিকার নিরপেক্ষতা বজায় থাকবেনা। ১৩ কোটি ভোটারের তথ্য সুরক্ষিত রাখতে এবং দেশে গণতন্ত্র অক্ষুন্ন রাখতে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই থাকা জরুরি বলে জানান এই কর্মকর্তা। কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

Please Share This Post in Your Social Media

শেরপুরে স্ট্যান্ড ফর এনআইডির মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন

প্রকাশ : ০৭:২৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫