১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ফুলবাড়ীর ফুটবল খেলোয়াড়দের হৃদয়ে জায়গা করে নিয়েছে ছাত্রলীগ সম্পাদক-মেহেদী হাসান
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৬:২৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / 36
আল আমিন,ফুলবাড়ি(দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ীর বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মুশফিকুর রহমান (বাবুল) ভাই এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির সকল খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করেন ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী সরকারী কলেজ শাখা ছাত্রলীগ এর সহ-সভাপতি এ,এস,এম নাসিম মাহমুদ, শিবনগর ইউনিয়ন ছাত্রলীগ এর সাধারন সম্পাদক
মোঃ মাহাবুব অালম (লাল), ছাত্রনেতা মোঃ মেহেরাব হোসেন ফাহিমসহ ছাত্রলীগের কর্মী বৃন্দ। মেহেদী হাসান জানান বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর ফুটবল একাডেমীর মাধ্যমে ফুলবাড়ীতে একটি বিপ্লব ঘটবে বলে আমরা আশা বাদী। আমাদের প্রিয় নেতা ফুলবাড়ী বাসির নয়ন মনি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি নিজেও একজন ফুটবল প্রেমি মানুষ তিনি চান ফুটবল খেলার মাধ্যমে যুব সমাজ মাদক মুক্ত হবে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে আগামী সুন্দর ভবিষ্যৎ গড়বে। এবিষয়ে কথা হয় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর পরিচালক মোঃ তারিকুজ্জামান শুভর সাথে তিনি জানান ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান একজন মহৎ মানুষ তার প্রতি ফুলবাড়ীর ফুটবল খোলোয়াড়দের ভালোবাসা চিরদিন থাকবে।





















